করোনা রোগী দেখতে গিয়ে হামলার শিকার চিকিৎসকরা

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ০৫:০৬ পিএম

নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে দেখতে গিয়ে ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদ এলাকায় হামলার শিকার হয়েছেন চিকিৎসকরা। মেডিকেল টিম আর পুলিশের উপর পাথর ছুঁড়েছে স্থানীয়রা।

এ ঘটনায় প্রদেশটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বৃহস্পতিবার বলেন, ‘এমন হামলা জঘন্য অপরাধ। এর তীব্র নিন্দা জানাই। দোষীদের বিরুদ্ধে দুর্যোগ নিয়ন্ত্রণ আইন আর রাষ্ট্রীয় সুরক্ষা আইনের আওতায় পদক্ষেপ নেওয়া হবে।’

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, উত্তর প্রদেশের  মোরাদাবাদের নাগফনির নবাবপুরা মসজিদ হাজী ন্যাব এলাকায় করোনা আক্রান্ত মানুষের খোঁজে যাওয়া ডাক্তারদের টিমের উপর হামলা করে এলাকাবাসী। এই হামলায় অ্যাম্বুলেন্স আর পুলিশের দুই গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে এসপি আর ডিএম পৌঁছে মানুষকে বোঝানোর চেষ্টা করে।

এই ঘটনার পর অ্যাম্বুলেন্সে থাকা স্বাস্থ্যকর্মীরা জানান, ওই এলাকায় গেলে আশেপাশের মানুষ একত্রিত হয়ে পড়ে। তারা অভিযোগ করে কোয়ারেন্টাইনে রোগীদের খাবার দেওয়া হয় না।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ তাদের অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ক্ষিপ্ত জনতা কোনো কিছুই বুঝতে না চেয়ে পুলিশ এবং স্বাস্থ্যকর্মীদের উপর পাথর ছুঁড়তে শুরু করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত