অনুপ্রবেশ বন্ধে সীমান্তে নজরদাড়ি বাড়িয়েছে বিজিবি

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ০৫:৩৩ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ও সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশ বন্ধে হিলি সীমান্তে নজরদাড়ি বাড়িয়েছে বিজিবি। সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি টহলের ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্তে সার্বক্ষনিক নজরদাড়ি করা হচ্ছে।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইলিয়াস মিয়া জানান, যেসব মানুষ হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টযোগে ভারতে গিয়েছেন তাদের বৈধ কাগজপত্র রয়েছে। তারা বুড়িমারি, সোনামসজিদ ও বেনাপোল ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দেশে ফিরে আসার অনুমতি রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে তাদের দেশে ফেরার কোন অনুমতি নেই, বা ভারতও এইপথ দিয়ে কাউকে ছাড় দিচ্ছে না। এছাড়াও করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারত থেকে অবৈধপথে কোন মানুষ যেন বাংলাদেশে আসতে না পারে অনুরুপ বাংলাদেশ থেকেও কোন মানুষ যেন সীমান্ত অতিক্রম করে ভারতে যেতে না পারে সেলক্ষ্যে আমাদের পক্ষ থেকে সীমান্তে নজোরদাড়ি বাড়ানো হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তে বাড়তি টহলের ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে সীমান্তের সকল কার্যক্রম সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষনিক নজরদাড়ি করা হচ্ছে। লকডাউন ঘোষনার পর থেকে এই পথ দিয়ে একজনও সীমান্ত অতিক্রম করে ঢুকতে পারেনি।  আগামীতেও যাতে না বা পারে সেইভাবেই নজরদাড়িতে রেখেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত