গোপালগঞ্জে ৩৪৫ কেজি সরকারি চালসহ সাবেক ইউপি সদস্য আটক

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ০১:০৮ পিএম

গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মান্নান শেখকে ৩৪৫ কেজি সরকারি চালসহ আটক করেছে র‌্যাব-৮।

বৃহস্পতিবার রাতে ওই ইউনিয়নের পাইকেরডাঙ্গা গ্রামে ইউপি সদস্যের বাড়ি থেকে এসব চাল উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব জানায়, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল সাবেক ইউপি সদস্য মান্নান শেখের ঘর থেকে ৩৪৫ কেজি চাল উদ্ধার করা হয়।

সাবেক এই জনপ্রতিনিধির বিরুদ্ধে সরকারি  চাল চুরি করার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত