যুক্তরাষ্ট্রে নার্সিং হোম থেকে ১৭ মৃতদেহ উদ্ধার করল পুলিশ

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ০২:৪৪ পিএম

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের একটি নার্সিং হোম থেকে ১৭ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।  বিবিসির খবর।

পুলিশকে কেউ একজন জানায়, নার্সিং হোমটির শেডে একটি মৃতদেহ রেখে দেয়া হয়েছে। এরপর পুলিশ সেখানে তল্লাশি করতে গিয়ে বেরিয়ে আসে মৃতদেহগুলো। যদিও শেডে কোনো লাশ মেলেনি।

রবিবার নিউজার্সির অন্যতম বড় এই নার্সিং হোমটি ২৫টি বডিব্যাগ চায় কর্তৃপক্ষের কাছে। পরদিনই খবর পেয়ে পুলিশ সেখানে একটি লাশের অনুসন্ধানে যায়।

তবে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এসব ব্যক্তি মারা গেছেন কী না সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অঙ্গরাজ্যটিতে এখন পর্যন্ত ৭১ হাজার মানুষ আক্রান্ত হয়েছে; যার মধ্যে মারা গেছেন ৩ হাজার ১০০ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত