শরীয়তপুরে জ্বর-শ্বাসকষ্টে ব্যাং‌ক কর্মচারীর মৃত্যু

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ০৩:৪৮ পিএম

শরীয়তপু‌রের নড়িয়া উপ‌জেলায় ক‌রোনাভাইরা‌সের উপসর্গ নি‌য়ে একটি ব্যাং‌ংকের কর্মচারীর (১৮) মৃত্যু হ‌য়ে‌ছে।

শুক্রবার সকাল সা‌ড়ে ৬টার দি‌কে উপ‌জেলার চামটা ইউনিয়‌নের ৫ নম্বর ওয়া‌র্ডের চামটা এলাকায় নিজ বা‌ড়ি‌তে তার মৃত্যু হয়।

মৃত্যুর পর সকাল ১০টার দি‌কে করোনা পরীক্ষার জন্য ওই ব্যাক্তির নমুনা সংগ্রহ ক‌রে‌ছে উপ‌জেলা স্বাস্থ্য বিভাগ।

পাশাপা‌শি তার বা‌ড়ি ও আশপা‌শের ৩০টি বা‌ড়ির লোকজনসহ তার সংস্প‌র্শে আসা সকল‌কে হোম কোয়া‌রেন্টাইনে রাখা হ‌য়ে‌ছে।

এ তথ্য নি‌শ্চিত ক‌রেছেন ন‌ড়িয়া উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. মো. শ‌ফিকুল ইসলাম।

এ ব্যাপা‌রে ন‌ড়িয়া উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূমি) সাইফুল ইসলাম জানান, দুই-তিন‌ দিন ধরে ওই ব্য‌ক্তির জ্বর। গতকাল বৃহস্প‌তিবার রাতে জ্বরের সা‌থে শ্বাসকষ্ট দেখা দেয়। আজ শুক্রবার সকাল সা‌ড়ে ৬টার দি‌কে তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ ক‌রা হ‌য়ে‌ছে। করোনা পরীক্ষার জন্য তা আইইডি‌সিআরে পাঠা‌নো হবে। 

আজ বাদ জুমআ ন‌ড়িয়া উপ‌জেলা ইসলামিক ফাউ‌ন্ডেশন গ‌ঠিত ক‌মি‌টি‌ তার দাফন সম্পন্ন ক‌র‌া হ‌বে ।

তি‌নি আরও জানান, ওই ব্যক্তি ও তার বাবা গত ২৫ মার্চ ঢাকা থে‌কে শরীয়তপু‌রে আসেন। প‌রে তা‌দের ১৪ দিন কোয়া‌রেন্টাইনে রাখে উপ‌জেলা প্রশাসন। কোয়া‌রেন্টাইন থে‌কে মুক্ত হয় ৭ এপ্রিল। ওই ব্যক্তি ঢাকা গুলশান-১ মিউচ্যুয়াল ট্র্যাস্ট ব্যাং‌ংকে অফিস সহায়কের চাক‌রি কর‌তেন। আর তার বাবা কাঁচামা‌লের ব্যবসা কর‌তেন। বাবা ও ছে‌লে একসা‌থেই ঢাকা‌তে থাক‌তেন।

উল্লেখ্য, বর্তমানে শরীয়তপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচজন। আর ন‌ড়িয়া উপ‌জেলা ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে ৯০ বছ‌রের এক বৃ‌দ্ধর মৃত্যু হ‌য়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত