লকডাউন: অসুস্থ মায়ের কাছে ফিরতে পারছেন না নায়িকা

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ০৯:৪৮ এএম

বলিউড অভিনেত্রী মৌনি রায়ের মা অসুস্থ। তাই তার সঙ্গে দেখা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন নায়িকা। কিন্তু কোনোভাবেই হচ্ছে না মা-মেয়ের দেখা।

সারা বিশ্বেই লকডাউন পরিস্থিতি বিরাজ করছে। করোনা ঠেকাতে ভারতের সঙ্গে বাইরের দুনিয়ার যোগাযোগও বন্ধ। তাই দেশে ফিরতে পারছেন না টিভি সিরিয়াল ‘নাগিন’ থেকে সিনেমায় পা রাখা মৌনি।

জি নিউজ জানায়, বর্তমানে দুবাইতে রয়েছেন অভিনেত্রী। সেখানে বোনের বাড়িতে গিয়ে আটকে পড়েন। দুবাই থেকে তিনি ফেরার আগেই ভারত জুড়ে লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে কোনোভাবেই দেশে ফিরতে পারেননি গোল্ড অভিনেত্রী। সেখানে থেকে অনলাইনে মায়ের সঙ্গে রাখছেন নিয়মিত যোগাযোগ।

জানা গেছে, বাথরুমে পা পিছলে পড়ে যান মৌনি রায়ের মা। এরপরই মাকে দেখার জন্য ছটফট করতে শুরু করেন তিনি। কিন্তু উপায় না দেখে আপাতত দুবাইয়ে বোন ও ভাগ্নির সঙ্গে সময় কাটাচ্ছেন।

অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে বলিউডে অভিষেক হয় মৌনির। সর্বশেষ দেখা গেছে ‘মেড ইন চায়না’য়, বিপরীতে ছিলেন রাজকুমার রাও। আর আপকামিং মুভির মধ্যে আছে ব্রহ্মাস্ত্র ও মুঘল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত