ভালুকায় শ্রমিকদের বাসা ছাড়ার নির্দেশ মালিকদের

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১২:২০ পিএম

ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার ইলমিয়াত অ্যাপারেলস কারখানার শ্রমিকদের বাসা ছাড়তে বলেছেন বাড়ির মালিকরা। করোনা আতঙ্কের মধ্যে কারখানায় যোগদান করায় তাদের এ নির্দেশ দেওয়া হয়। এতে উভয় সংকটে পড়েছেন শ্রমিকরা।

শ্রমিক সুমন, কালামসহ অনেকে জানানÑ সরকারি নির্দেশনায় ভালুকার সব কোম্পানি বন্ধ রয়েছে। কিন্তু তাদের কারখানা খোলা। কর্তৃপক্ষ ৩-৪ দিন ধরে মোবাইলে ক্ষুদে বার্তা অথবা ফোন করে কাজে যোগদান করার নির্দেশ দেয়। করোনাঝুঁকির মাঝেই শুμবার (গতকাল) তারা কাজে যোগদান করেন। এদিকে বিষয়টি বাসা মালিকরা জানতে পেরে বাসা ছাড়তে বলছেন।

বাড়িওয়ালা বাতেন সরকার জানান, শ্রীপুরের জাহাঙ্গীরপুর এলাকায় একই পরিবারের চারজন করোনায় আμান্ত। ওই এলাকা থেকে কিছু শ্রমিক কাজে যোগদান করেছেন। তাই শ্রমিকদের বাসা ছাড়তে বলেছি। একজন শিল্পপতির স্বার্থে সাধারণ মানুষ কেন করোনাঝুঁকিতে থাকবে? কারখানার অ্যাডমিন ম্যানেজার হাফিজুর রহমান বলেন, ‘জার্মানিতে আমাদের একটি শিপমেন্ট আছে। তাই ফিনিশিং বিভাগের লোকজন দিয়ে কাজ করাচ্ছি। অন্য বিভাগগুলো বন্ধ রয়েছে।’ শিল্প পুলিশ জোন-৫-এর সহকারী পুলিশ সুপার নূরুন নবী বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত