করোনায় আক্রান্ত হয়ে ঢাকার ক্লাব কর্মকর্তার মৃত্যু

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ০৫:৫১ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একজন ক্লাব কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি প্রিমিয়ার ফুটবল লিগের দল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সহসভাপতি হাজি আবুল কাশেম।

গত মঙ্গলবার রাতে এই ক্রীড়াসংগঠকের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

মঙ্গলবার সকালে জ্বর-কাশি নিয়ে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হয়েছিলেন হাজি আবুল কাশেম। করোনা পরীক্ষা করা হলে রেজাল্ট পজিটিভ আসে। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

কিন্তু রাতেই সেখানে মৃত্যু হয় হাজি কাশেমের। বুধবার হাসপাতালের ব্যবস্থাপনায় তার দাফন সম্পন্ন হয়।

পুরান ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব রহমতগঞ্জে ২০ বছর সহসভাপতির দায়িত্বে ছিলেন হাজি আবুল কাশেম। ক্লাবটির হয়ে এক সময় তৃতীয় ও দ্বিতীয় বিভাগ ফুটবলেও খেলেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত