মুন্সীগঞ্জ সদর উপজেলার হাতিমারা এলাকার মৃত্যুর একদিন পর গতকাল শনিবার সকালে এক বৃদ্ধের করোনা শনাক্ত হয়েছে। করোনা উপসর্গ নিয়ে ৭৭ বছর বয়সী ওই বৃদ্ধ মারা যান শুক্রবার বিকেলে। পরে নমুনা সংগ্রহ করা হলে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অসুস্থ অবস্থায় শুক্রবার বিকেলে সদরের হাতিমারা এলাকার বৃদ্ধকে চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে বৃদ্ধকে তার বাড়িতে নিয়ে গেলে বিকেলই তিনি মারা যান।
×
