রংপুরে ছেলের মোটরসাইকেলে করে বাড়ি ফেরা হল না মায়ের। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান মা রাশিদা (৪৫)।
ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা ৬টার দিকে রংপুর নগরীর ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকস্ট্যান্ডের সামনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নগরীর দর্শনা সূত্রাপুর এলাকার মজিবর রহমানের স্ত্রী রাশিদা বেগম ছেলে মিলুর মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
ট্রাকস্ট্যান্ডের কাছে এলে মোটরসাইকেল থেকে পড়ে যান রাশিদা বেগম।
এ সময় পেছন দিকে থেকে আসা ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৪৭৪৭) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিযে লাশ উদ্ধার করে।
কোতোয়ালি থানার এসআই মোর্শেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
