করোনা সংক্রমণ প্রতিরোধে বহিরাগতদের এলাকায় প্রবেশে নিষেধ করায় একজন দিনমজুর ও বৃদ্ধকে মারধর করেছে বহিরাগত যুবকরা। গত শনিবার রাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের বাছট মুকদমপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
সাটুরিয়া উপজেলার বাছট এলাকার যুব সমাজ ও সচেতন জনগণকে নিয়ে করোনা ইস্যুর শুরু থেকেই কাজ করে আসছিলেন হামলার শিকার আমজাদ আলী। রাত আনুমানিক ৮টার দিকে বহিরাগত যুবকরা সংঘবদ্ধ হয়ে অনধিকারভাবে মুকদমপাড়া গ্রামে প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেওয়ায় আমজাদ আলী হামলার শিকার হয়েছেন বলে জানান এলাকাবাসী।
সাটুরিয়া থানার ওসি মতিয়ার রহমান বলেন, এ ঘটনায় আমজাদ আলী থানায় একটি অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
