চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কাঠিয়ারপাড়া থেকে এক কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে চার যুবককে আটক করেছে র্যাব। রবিবার গভীর রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটকরা হলেন- কাঠিয়ারপাড়ার নিশান আলী, জহুরুল ইসলাম জনি, শামীম রেজা ও হিমেল।
র্যাব জানায়, কয়েকমাস আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ওই কিশোরীকে ধর্ষণ করে নিশান আলী। ওই ধর্ষণের ভিডিও করে তার বাকি তিন বন্ধু। পরে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের হুমকি দিয়ে চারজন মিলে একাধিকবার ধর্ষণ করে কিশোরীকে।
পাশাপাশি নগদ অর্থও আদায় করে। এক পর্যায়ের বিষয়টি নিয়ে ওই কিশোরীর পরিবার র্যাবের সঙ্গে যোগাযোগ করেন।
এরই পরিপ্রেক্ষিতে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে র্যাবের একটি দল অভিযান চালিয়ে চারজনকে আটক করে। এ সময় মোবাইল ফোন, ল্যাপটপ ও পেনড্রাইভ জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে।
