করোনায় মুসলিমদের চিকিৎসা দিচ্ছে না ভারতের হাসপাতাল

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ০৮:০২ পিএম

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মুসলিম রোগীদের চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দিচ্ছে হাসপাতালগুলো। দেশটিতে মুসলিম বিদ্বেষের এমন চিত্র উঠে আসলো ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে।

সম্প্রতি ঝাড়খণ্ড ও রাজস্থানে দুই অন্তঃসত্ত্বা মুসলিম নারীকে হাসপাতালগুলো চিকিৎসা না দেয়ায় মারা গেছে দুই নবজাতক।

ঝাড়খন্ডে ৩০ বছর বয়সী অন্তঃসত্ত্বা রেজওয়ানা খাতুন হাসপাতালে গেলে মারধরেরও শিকার হন। সেখানে তার রক্তক্ষরণ হলে তা পরিষ্কার করতেও বাধ্য করা হয় রেজওয়ানাকে।

এর আগে মার্চের মাঝামাঝি দিল্লিতে লকডাউনেই তাবলীগ জামাতের মূল কেন্দ্রে ধর্মীয় জমায়েত থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনায় মুসলিম বিদ্বেষে নামে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপি। কিন্তু উত্তরপ্রদেশে হিন্দুদের ধর্মীয় জমায়েত নিয়ে চুপ ছিল তারা। 

এদিকে উত্তরপ্রদেশের মেরুট শহরে করোনা পরীক্ষা ছাড়া মুসলিম রোগীদের হাসপাতালে ভর্তি করানো হচ্ছে না। যদিও হিন্দুদের ক্ষেত্রে এমনটা ঘটেনি। 

তেলিঙ্গানা রাজ্যের হাসপাতালগুলোও মুসলিম রোগীদের চিকিৎসা দিতে অস্বীকৃতি জানিয়েছে।

এমন ঘটনায় দেশটির সরকার তদন্ত চালানোর কথা বললেও মুসলিম নেতারা সে ব্যাপারে সন্দিহান।

এদিকে নভেল করোনাভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে মারা গেছেন ৫৬৫ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত