নীলফামারীতে সরকারি নির্দেশ অমান্য করায় ১৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ০৯:৫৮ পিএম

সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় নীলফামারীর সৈয়দপুরে ১৩টি এবং সদর উপজেলায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত জেলা সদরের কচুকাটা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন। 

অপর দিকে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত  সৈয়দপুর উপজেলায় বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।

নীলফামারী সদর উপজেলা সহকারী কমিশানর (ভূমি) বেলায়েত হোসেন জানান, ‘সরকারি আদেশ অম্যান্য করে সদর উপজেলার কচুকাটা বাজারের কাপড় ব্যবসায়ী ইমান আলী দোকান খুলে ব্যবসা পরিচালনা করায় তাকে দ-বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১৫০০ টাকা জরিমানা করা হয়।’

অপর দিকে সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বলেন, ‘সরকারি আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খুলে ব্যবসা পরিচালনা করায় সৈয়দপুর উপজেলায় চারটি পোশাক ব্যবসায়ীসহ ১৩টি ব্যবসাপ্রতিষ্ঠান মালিককে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় এক লাখ ৩৪ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়। এর মধ্যে শহরের বারাকাত ক্লোথ স্টোরের মালিককে ৩০ হাজার, ওড়না ঘরের মালিককে ২০ হাজার, কাশফি বেনারসির মালিককে ২০ হাজার, জাফর উল্লাহ ক্লথ স্টোরের মালিককে ২০ হাজার টাকা এবং উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯টি প্রতিষ্ঠানকে ৪৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।’

তিনি আরো বলেন, ‘ওই প্রতিষ্ঠান গুলোকে এর আগেও সর্তক করা হয়েছিল। সরকারি নির্দেশ না মানায় তাদের জরিমানা করা হয়। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারি নির্দেশ বাস্তবায়নে আমরা আরো কঠোর হবো।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত