দুই সম্পাদকের বিরুদ্ধে মামলায় এলআরএফের উদ্বেগ

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০৪:৩৭ এএম

অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও জাগোনিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এটি প্রত্যাহারের দাবি জানিয়েছে আইন, আদালত ও সংবিধানবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)। গতকাল সোমবার সংগঠনের সভাপতি ওয়াকিল আহমেদ হিরণ ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান রাজু এক বিবৃতি এ ঘটনায় তীব্র নিন্দাও জানিয়েছেন। একই সঙ্গে মামলার বাদী মোমিনুল ইসলাম ভাসানীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বিবৃতিতে বলা হয়, দেশব্যাপী করোনা দুর্যোগের মধ্যে সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রে এসব লোপাটের খবর আসছে প্রতিদিনই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত