ফরিদপুর মেডিকেলে করোনা শনাক্ত পরীক্ষা শুরু

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০৪:৩৯ এএম

ফরিদপুর মেডিকেল কলেজে গতকাল সোমবার থেকে চালু হয়েছে করোনা শনাক্তের পরীক্ষা। কলেজের চতুর্থ তলায় করোনা পরীক্ষার জন্য পিসিআর (পলিমিয়ার্স চেইন রি-অ্যাকশন) যন্ত্র স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে এই ল্যাবে টেকনিশিয়ানদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও নমুনা পরীক্ষার ট্রায়াল সম্পন্ন করা হয়েছে।

ফরিদপুর সদরসহ বিভিন্ন উপজেলা থেকে প্রাপ্ত নমুনা দিয়ে এ পরীক্ষা শুরু করা হয়। পরে আশপাশের অন্য কয়েকটি জেলা তাদের সুবিধা অনুযায়ী এ ল্যাব থেকে করোনা শনাক্ত পরীক্ষা করাতে পারবে। 

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ল্যাবে করোনা পরীক্ষা করা হবে। এ ল্যাবে প্রতিদিন ৯৪টি নমুনা পরীক্ষা করা সম্ভব। ঢাকা থেকে নমুনা পরীক্ষার জন্য এক হাজার কিট পাঠানো হয়েছে।

ল্যাব পরিচালনার জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত