করোনাভাইরাসের কারণে হোম কোয়ারেন্টাইনে থাকা অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ তাদের উন্নয়ন তহবিল ও ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে ১৬ জন শিক্ষার্থীর মাঝে আর্থিক সাহায্য পৌঁছে দিয়েছে। শিক্ষার্থীদের খোঁজখবর রাখা ও আর্থিক সাহায্য প্রদান করার এমন চিত্র বিশ্ববিদ্যালয়টির সব বিভাগেই।
এ বিষয়ে লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান রিফাত মাহমুদ জানান, শিক্ষার্থীরা বিভাগীয় শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করলেই যথাযথ সহযোগিতার চেষ্টা করা হচ্ছে। আমাদের উপাচার্য স্যারের আহ্বানে সাড়া দিয়ে লোকপ্রশাসন বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগেই এই কার্যক্রম চলছে।
