পরনে বিকিনি। খোলা আকাশের নিচে, সমুদ্রের বুকের ওপর সেই রকমই খোলামেলা রাধিকা আপ্তে। সমুদ্রে ঝাঁপ দেবেন বলে তৈরি হচ্ছেন। আর সেই ছবি তুলেই সোশ্যালে পোস্ট করে বলেছেন, উপভোগ করছি লকডাউন! বিশ্বাস হচ্ছে না? ভাবছেন সবাই যখন করোনা আতঙ্কে ঘরবন্দী তখন কী করে সমুদ্রের ধারে ঘুরে বেড়াচ্ছেন! অবশ্যই সমুদ্র বিহার সারছেন অভিনেত্রী। তবে পুরোটাই মনে মনে। এবং সেই স্বপ্ন তিনি ছড়িয়ে দিয়েছেন অনুরাগীদের মনেও। তিনি ক্যাপশনে জোর দিয়ে বলেছেন, খুব শিগগিরই লকডাউন উঠলেই তিনি ছুটে চলে যাবেন সাগরের তীরে। আহার বুক ভরে নোনা জলের গন্ধ নেবেন। নিজেকে সঁপে দেবেন সাগরের নীল জলে। ছবি দিয়ে সবার মনে স্বপ্ন ছড়িয়ে দেওয়াকে তিনি মাইন্ড গেম হিসেবে নিয়েছেন। লন্ডনে বসে ভারতীয় অনুরাগীদের জন্য তার এই চিন্তা তাকে ভাইরাল করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
রাধিকা যখন লন্ডনে ফিরেছেন তখন ব্রিটেন করোনার গ্রাসে। সবাই তাকে নিয়ে উদ্বিগ্ন ছিলেন যথেষ্ট। আগের একটি ইনস্টাগ্রাম পোস্টে শুভাকাঙ্ক্ষীদের তিনি লিখেছিলেন, যাওয়ার সময় যাত্রী ভর্তি বিমানেই উঠেছিলেন নিশ্চিন্তে। এও জানিয়েছেন, ব্রিটিশ রাজধানীতে কোনো কড়াকড়ি নেই। বিমানবন্দরে নেই ঢালাও পরীক্ষার ব্যবস্থা। বরং সবার সঙ্গে দম্পতি নাকি চুটিয়ে আড্ডা মারছেন। হামেশাই লন্ডন-ভারত যাতায়াত করেন অভিনেত্রী। অনেকেই রসিকতা করে বলেন, মান্থলি কেটে রেখেছেন রাধিকা। তাই দুই দেশের দুই শহরে তার নিত্য আনাগোণা! আপাতত লন্ডনেই আছেন তিনি। এবং যথেষ্ট সুরক্ষিত তিনি, এ কথা জানিয়ে আশ্বস্ত করেছেন অনুরাগীদের। আপাতত তিনি স্বামী বেনেডিক্ট টেলরের সঙ্গে রয়েছেন। বেনেডিক্ট লন্ডনের একজন জনপ্রিয় সুরকার।
যাওয়ার পরেই তাকে দেখা গেছে মাস্ক মুখে লন্ডনের একটি হাসপাতালে। সেই ছবি সোশ্যালে আসতেই তুমুল তোলপাড়। এক কিছু বলে টলে শেষে নিজেই কি করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী? সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্য সে কথাও খোলসা করেছেন রাধিকা। জানিয়েছেন, করোনা হয়নি তার। অতিরিক্ত সাবধানতা অবলম্বনের জন্যই তিনি গিয়েছিলেন হাসপাতালে। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, তিনি সেল্ফ কোয়ারান্টাইনে রয়েছেন।
বলিউড এবং টলিউডে জনপ্রিয় এই অভিনেত্রীর ঝুলিয়ে রয়েছে বাজার, অন্ধাধুন, প্যাডম্যান, কাবালি, পার্চড, দ্য ওয়েডিং গেস্ট এবং বদলাপুর-এর মতো ছবি। রাধিকা অভিনীত অহল্যা ও কৃতি-র মতো ছোট ছবি সমালোচক প্রশংসিত। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প নিয়ে ওয়েব সিরিজ, সেক্রেড গেমস, গৌল-এও অভিনয় করেছেন।
