শার্শায় কমিউনিটি উপ-স্বাস্থ্য সহকারী কর্মকর্তা করোনায় আক্রান্ত

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০১:১০ পিএম

যশোরের শার্শা উপজেলায় এই প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইউসুফ আলী করোনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্ত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। তিনি শার্শা উপজেলা সদরের কামারবাড়ী মোড়ের বাসিন্দা। বর্তমানে তিনি লক্ষনপুর উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে আছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিয়তি বড়াল কিছুদিন আগে শরীরে জ্বর-জ্বর অনুভব করলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ে পাঠানো হয়। বুধবার সকালে পজিটিভ রিপোর্ট আসে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, গতকাল পর্যন্ত মোট ৩৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পাঠানো হয়েছিলো। আজ সকালে তাদের প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে একজনের পজিটিভ এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত