লকডাউনে অসহায় হিন্দু দম্পতিকে আশ্রয় দিল মুসলিম পরিবার

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০৭:০৫ পিএম

এক হিন্দু দম্পতি করোনাভাইরাসের কারণে লকডাউন ঘোষণার পর অসহায় হয়ে পড়েন। তাদের কোথাও আশ্রয় মিলছিল না। কেউ এগিয়েও আসেনি তাদের আশ্রয় দিতে। ভারতের আসাম রাজ্যের ওই হিন্দু দম্পতির শেষ পর্যন্ত আশ্রয় হয় এক মুসলিম পরিবারে।

মুর্শিদাবাদের ওই মুসলিম পরিবারের সঙ্গে গত এক মাস ধরে তারা বসবাস করে আসছেন। 

ভারতের দৈনিক আজকালের বরাত দিয়ে আউটলুক জানায়, মিথুন দাস এবং মৌমিতা দাস আসামের গোয়ালপারা থেকে কলকাতা যাওয়ার পথে লকডাউনে আটকা পড়েন। মিথুন দাসের চিকিৎসার প্রয়োজনে তারা কলকাতা যাচ্ছিলেন বলে জানা যায়। 

লকডাউনে আটকে পড়া ওই দম্পতির হাতে হোটেল থাকার মতো টাকা ছিল না। অথবা আশপাশে কোনো আত্মীয়ও তাদের ছিল না যেখানে গেলে তারা আশ্রয় পেতেন। 

তখনই তারা ফারুক আব্দুল্লাহ নামে এক মুসলিম ব্যক্তির ঘরে আশ্রয় পান। ওই ব্যক্তি স্থানীয় পঞ্চায়েত প্রধানের আত্মীয় ছিলেন। তিনি থাকেন মোল্লাপাড়ায়। 

সম্প্রতি ওই হিন্দু দম্পতি স্থানীয় ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও) এর কাছে আর্জি জানান তাদের আসাম পাঠিয়ে দেওয়ার জন্য। কারণ সেখানে তাদের দুই সন্তান রয়েছে।

তবে ওই কর্মকর্তা জানান, কেবল লকডাউন শেষ হলেই তাদের আসাম ফিরে যাওয়ার ব্যবস্থা করা সম্ভব হবে। তিনি মৌমিতা দাসের হাতে বিশেষ সরকারি সাহায্য তুলে দেন। 

তবে তাদের তাদের আসাম যাওয়ার বিষয়ে উদ্বিগ্ন না হতে অনুরোধ জানিয়ে আব্দুল্লাহ বলেন, মাত্র তো এক মাস হলো, আপনারা এখানে এক বছর থাকতে পারবেন। 

জবাবে মৌমিতা বলেন, এর উত্তরে আমি কী বলতে পারি। বলে তিনি চোখ মুছতে লাগলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত