খাদ্যে ব্যয় বাড়বে মিথুনের, প্রেমে কুৎসা রটতে পারে ধনুর

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ০৯:১৪ এএম

মেষ : ডায়াবেটিস ও হৃদরোগ বাড়বে। আয় বাড়বে। সংসারে নতুন শিশু জন্ম নেবে।

বৃষ : যৌনরোগ বাড়তে পারে। রোগের জন্য হাসপাতালে ভর্তি হতে পারে। ব্যয় বাড়বে।

মিথুন : খাদ্যের জন্য ব্যয় বাড়বে। ব্যাংকের অর্থ স্থিতিশীল থাকবে। শরীরের যত্ন নিন।

কর্কট : খাদ্যদ্রব্যের ব্যবসা ভালো চলবে। প্রেমে কৃতকার্য হওয়ার সম্ভাবনা আছে। কর্মে সম্মান ও অর্থ উভয়ই বাড়বে।

সিংহ : গাড়িতে দীর্ঘ ভ্রমণ যোগ আছে। কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে। বাড়িতে আনন্দময় পরিবেশ বিরাজ করবে।

কন্যা : দাম্পত্যজীবন শুভ নয়। দ্বিতীয় বিয়ের যোগ আছে। বাবার স্বাস্থ্য ভালো যাবে না।

তুলা : স্ত্রী নানা রোগে আক্রান্ত হবে। দ্বিতীয় বিয়ের ইচ্ছা জাগবে। প্রেমে বদনাম রটতে পারে।

বৃশ্চিক : স্ত্রী ভ্রমণের জন্য পীড়াপীড়ি করতে পারে। যৌনরোগ বাড়তে পারে। মহিলাদের থেকে সাবধান থাকুন।

ধনু : রোগভীতি বাড়বে। প্রেমে কুৎসা রটতে পারে। স্বাস্থ্যের দিকে নজর রাখুন।

মকর : মায়ের হৃদ ও যৌনরোগ বাড়বে। কাজে বন্ধুদের সহযোগিতা পাওয়া যাবে। প্রেম ও রোমাঞ্চ শুভ।

কুম্ভ : বাসায় আত্মীয়দের আগমন ঘটবে। মায়ের ডায়াবেটিস বাড়বে। স্বল্প ভ্রমণ যোগ আছে।

মীন : স্নায়ু দুর্বলতা থাকবে। আয় বাড়বে। আত্মীয় বাড়ি যাওয়ার সম্ভাবনা আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত