বন্ধুত্বের নিদর্শন হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ’কে ৫ হাজার মাস্ক প্রদান করেছে চায়না কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের পক্ষ থেকে মাস্কগুলো প্রদান করা হয়।
জাসদের যুগ্ম সাধারণ আব্দুল্লাহিল কাইয়ূম ও দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন বৃহস্পতিবার সকাল ১০টায় বারিধারায় চীনা দূতাবাসের মি. ফেংসহ উপস্থিত কর্মকর্তাদের কাছ থেকে মাস্কের প্যাকেটগুলো গ্রহণ করেন।
এ সময় জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে চীনের কমিউনিস্ট পার্টি, চীন সরকার, চীনের জনগণের উদ্দেশে বলেন, চীন নিজ দেশের করোনার বিরুদ্ধে যুদ্ধ চালানোর পাশাপাশি করোনার বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশসহ বিশ্বের জনগণ ও দেশগুলির পাশে দাঁড়িয়ে সমানতালে বৈশ্বিক দায়িত্বও পালন করছে।
তারা বলেন, চীন ও বাংলাদেশের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং এই বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক চিরদিন অটুট থাকবে।
মাস্কগুলো করোনার বিরুদ্ধে যুদ্ধে সামনের কাতারে থাকা ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের কাছে পৌঁছে দেবে জাসদ।
এর আগে আওয়ামীলীগকে ৫০ হাজার মাস্ক ও বিএনপিকে ১০ হাজার মাস্ক দেয় চীনা কমিউনিস্ট পার্টি।
