মাদারীপুরে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগের নেতাকর্মীরা

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ০৭:২৬ পিএম

মাদারীপুরে করোনাভাইরাস সংক্রমনের কারণে চলতি বোরো মৌসুমের শুরুতে বোরো ধানকাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে । এ অবস্থায় মাদারীপুরের রাজৈর উপজেলায় হতদরিদ্র ও বর্গাচাষিদের ধান কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ।

বৃহস্পতিবার সকালে উপজেলার ২০ সদস্যের একটি দল কদমবাড়ি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা নিখিল বিশ্বাস নামে এক কৃষকের ধান কেটে দেয় । এ সময় উপস্থিত ছিল রাজৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক কবির সরদার ও জয় শিকদার, দপ্তর সম্পাদক ইমামুল হোসেন, সদস্য অমিত, আবির, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামিন্দ্র গাইন, সাধারন সম্পাদক বলাই গাইন প্রমুখ।

এদিকে এই মহামারীর সময় বিনা পারিশ্রমিকে ধান কেটে দেওয়ায় খুশি দরিদ্র কৃষকসহ এলাকাবাসি ।

নিখিল বিশ্বাস বলেন, জমিতে ধান পেকে যাওয়ায় খুব দুশ্চিন্তার মধ্য ছিলাম। কয়েকদিন ধরে ধান কাটার জন্য শ্রমিক খুঁজছিলাম। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম তার দলীয় নেতাকর্মীদের নিয়ে আমার ক্ষেতের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন । এই ধান কেটে দেওয়ায় আমার খুব উপকার হয়েছে । আমি উপজেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানাই।

রাজৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম বলেন, ওই কৃষক শ্রমিক সংকটের কারণে পাকা ধান কাটতে পারছিলেন না । খবর পেয়ে আমরা দলীয় নেতাকর্মীদের নিয়ে ধান কেটে কৃষকের বাড়িতে দিয়ে আসি । আমাদের এ ধরনের কাজ চলমান থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত