সুস্থ হয়ে বাড়ি ফিরল আরও ৩ করোনা রোগী

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ০৮:৪৮ পিএম

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা আরও ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়। 

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা সাগরিকা এলাকার এক নারী ও তার মেয়ে এবং সাতকানিয়ার এক বাসিন্দাসহ মোট ৩ রোগীর কয়েক দফা নমুনা পরীক্ষার রির্পোট নেগেটিভ আসায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা বাড়ি ফিরেছেন। 

প্রসঙ্গত, এর আগে গত ২২ এপ্রিল জেনারেল হাসপাতাল থেকে ৫ জন এবং গত ২০ এপ্রিল ফৌজদারহাট থেকে বিআইটিআইডি থেকে ২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট ১০ জন রোগী বাড়ি ফিরেছেন। 

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন আরও বলেন, যারা বাড়ি ফিরেছেন তাদের আমরা খোঁজ খবর রাখছি। সেই সাথে হাসপাতাল থেকে দেওয়া চিকিৎসকদের নির্দেশনা মেনে চলতে তাদের বলা হয়েছে। এছাড়া যেকোন স্বাস্থ্যগত সমস্যা হলে যোগযোগ করতে বলা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত