মুন্সীগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার তার করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ জেলায় আরো একজনের শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল সর্বমোট ৫৮ জনে।
সিভিল সার্জন আরো জানান, সম্প্রতি মুন্সীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। পরে বৃহস্পতিবার দুপুরে তার করোনা শনাক্ত হয়।
