কালকিনিতে ১০ বাড়ি ভাঙচুর লুটপাট শিশুসহ আহত ৫

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ০৬:২৮ এএম

পূর্বশত্রুতার জেরে মাদারীপুরের কালকিনির ডাসারে মো. আফজাল হোসেন নামে এক ইউপি সদস্যের ১০টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষ। এতে করে শিশু ও বৃদ্ধসহ পাঁচজন আহত হয়েছে।

এ হামলার ঘটনার পর থেকে ওই এলাকায় পুরুষশূন্য হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ হামলার ঘটনায় ওই ক্ষতিগ্রস্ত এলাকায় থানা পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ডাসার থানার বালীগ্রাম এলাকার আটিপাড়া গ্রামের ইউপি সদস্য মো. আফজাল হোসেনের সঙ্গে একই এলাকার মো. জাফর তালুকদারের দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছে। এর জের ধরে মো. জাফর তালুকদারের নেতৃত্বে মজিবর, জহিরুল ও জাকিরসহ বেশ কয়েকজন মিলে দেশি অস্ত্রে সজ্জিত হয়ে ইউপি সদস্য মো. আফজাল, চুন্নু হাওলাদার ও জাহাঙ্গীর হাওলাদারের দুটি মুদি দোকানসহ প্রায় ১০টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত