মুন্সীগঞ্জে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ০৬:৫৩ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মুন্সীয়া গ্রামে শুক্রবার দুপুরে বজ্রপাতে মোহাম্মদ রোমান (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রোমান ওই গ্রামের মো. মজনু খানের ছেলে, সরকারি শ্রীনগর কলেজের একাদ্বশ শ্রেনীর ছাত্র। ৩ ভাই ও ১ বোনের মধ্যে রোমান সবার ছোট।

বাবা মজনু খান জানান, দুপুর ১ টার দিকে নিজ বাড়ির সামনের মাঠ থেকে গরু আনতে যায় রোমান। এ সময় আকস্মিক বজ্রপাতের আঘাতে তার শরীরের বেশীর ভাগ অংশ পুড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে বিকেলে স্থানীয়ভাবে জানাযা শেষে মুন্সীয়া গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত