পটুয়াখালীর দশমিনা উপজেলা হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধ চিকিৎসা গ্রহন করেন। করোনা আক্রান্ত ওই বৃদ্ধর সংস্পশে আসা এক নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুই জন চিকিৎসক, পাঁচ পুলিশ সদস্য এবং দুই গাড়ি চালককে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।
শুক্রবার বিকালে এই নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে তাদের নমুনা সংগ্রহ করে করোনা শনাক্তের জন্য ঢাকার আইইডিসিআর এ পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ।
