কৃষকের পাকা ধান কেটে দিলেন কুমিল্লা চৌদ্দগ্রমের নং কাশিনগরের ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন । স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে কৃষকের ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন তিনি।
মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বরো ধান কাটতে বিপাকে সাধারণ কৃষক। শ্রমিক সংকটের কারণে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। এই সংকটময় সময়ে কৃষকদের সহযোগিতায় এগিয়ে আসেন চেয়ারম্যান মোশারেফ হোসেন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারীর কারণে আমাদের দেশের সাধারণ কৃষক শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছে না। তাদের স্বপ্নের ফসল মাঠেই নষ্ট হবে বলে দুশ্চিন্তায় ছিলেন। এমন সমস্যায় আশার আলো দেখালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ বিষয়টি অনুধাবন করে ছাত্রলীগকে আহ্বান জানান ধান কাটার। প্রধানমন্ত্রীর এ আহ্বানে সাড়া দিয়ে সারাদেশের ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন ইউনিট কৃষকদের স্বপ্নের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছে।
ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন ১০/১৫ জন ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে কাস্তে হাতে ৫০ শতক জমির ধান কেটে দেন।
এদিকে, জেলার দেবিদ্বার উপজেরায় কৃষকের ধান কেটে মাড়াই করে দিয়েছে কলেজ ছাত্রলীগ।
কুমিল্লা দেবিদ্বার এসএ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক মো. শিহাবের নেতৃত্বে দেবিদ্বার এসএ সরকারি কলেজ ছাত্রলীগের কর্মীরা শুক্রবার দুপুরে পৌরসভার কৃষক মো. ফারুকের ১৫ শতাংশ ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দেয়।
ওই সময় কলেজ ছাত্রলীগ আহ্বায়ক বিল্লাল হোসনে বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা রাজী মোহাম্মদ ফখরুল (এমপি)’র নির্দেশে উপজেলা হতদারিদ্রের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ ও বর্তমান সময় উপযোগী ধান কাটা ও ধান মাড়াই কাজে কৃষকের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে মানবতার সেবায় নিয়োজিত।
