সরকারের একলা চলো নীতির কারণে জনগণ করোনাভাইরাসের মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার রাজধানীর গুলশান দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকার সম্মিলিত উদ্যোগ নিতে ব্যর্থ হওয়ায় মহামারি মোকাবিলায় পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে।
ফখরুল বলেন, দুর্ভাগ্যজনক হচ্ছে যে, সত্য কথাটি আমরা জানতে পারছি না, ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি না। যে কথাগুলো সরকারের তরফ থেকে বলা হচ্ছে, তার সঙ্গে বাস্তবতার কতটুকু মিল আছে তা সম্পর্কে সকল জনগণের মধ্যে ইতিমধ্যে প্রশ্ন এসে গেছে।
