করোনা উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা আইসোলেশন এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে তার মৃত্যু হয়।
খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ও করোনা ইউনিটের মুখপাত্র শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, সড়ক থেকে উদ্ধার করা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তিনি মারা গেছেন। তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। করোনা আক্রান্ত কি-না তা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছিল।
নগরীর আড়ংঘাটা থানার উপ পরিদর্শক রশিদুল ইসলাম বলেন, শুক্রবার রাত দুইটার দিকে স্থানীয়রা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে। পরে সকালে স্থানীয় আড়ংঘাটার চেয়ারম্যান খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসপাতালে খবর দেয়। পরে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে পাঠানো হয়। তার কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি।
