করোনা উপসর্গ নিয়ে মারা যান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১০ নম্বর ওয়ার্ডের এক বৃদ্ধা। গতকাল শনিবার ভোরে তিনি মারা যান। মৃত্যুর পর ভয়ে পরিবারের লোকজন সেই বৃদ্ধার কাছে আসছিলেন না। এলাকার কেউ মৃত্যুর খবর শুনে আসেননি ওই বাড়িতে।
বিষয়টি জানতে পেরে ওই ওয়ার্ডের কাউন্সিলর ইফতেখার আলম খোকন ছুটে যান সেই বাড়িতে। পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারেন ওই বৃদ্ধা গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন। পরে গত শুক্রবার থেকে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। এ অবস্থায় ওই বৃদ্ধা গতকাল শনিবার ভোরে মারা যান। মৃত ওই বৃদ্ধার কাছে কেউ না আসায় কাউন্সিলর খোকন লোকজন নিয়ে লাশের গোসলের ব্যবস্থা করেন এবং জানাজা পড়ে নিজেই ভ্যান চালিয়ে কবরস্থানে নিয়ে যান দাফনের জন্য।
