করোনা আক্রান্ত স্বামী স্ত্রীকে হাসপাতালে পাঠাল পুলিশ

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ০৭:৪৩ এএম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা করোনাভাইরাসে আক্রান্ত স্বামী-স্ত্রী থাকতেন ঢাকার কামরাঙ্গীরচরে। গত বৃস্পতিবার ভাইরাস শনাক্তের সংবাদ জানার পর সেখান থেকে পালিয়ে বাড়ি আসার পথে ওই দুই রোগীকে শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ী থেকে উদ্ধার করে স্বাস্থ্য বিভাগ ও সদর থানা পুলিশ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

কুষ্টিয়া সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, শুক্রবার রাত ৯টার দিক রাজবাড়ী জেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে ঢাকা ফেরত ভাইরাস আক্রান্ত ওই দম্পতিকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের নির্ধারিত আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত