‘কিছু লোক জনগণকে সাহায্যের পরিবর্তে মন্ত্রীদের পদত্যাগ দাবি করছে’

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ০৩:৩৭ পিএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিম মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করা করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায়ের জনগণের সাথে কথা বলছেন। আর কিছু লোক জনগণকে সাহায্য করার পরিবর্তে মন্ত্রীদের পদত্যাগ দাবি করছে। সাধারণ মানুষকে উস্কে দিয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করছে। এদের বিরুদ্ধে সকলকে একযোগে প্রতিহত করতে হবে।’

রবিবার বেলা ১১টায় দিনাজপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক জরুরি সভায় তিনি এই কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী করোনাভাইরাস মোকাবিলায় দিনাজপুর জেলা আওয়ামী লীগের গঠিত দূর্গতদের সহায়তা ও ত্রাণ পরিচালনা কমিটিতে ২ লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ বলেন, ‘বিএনপি ত্রাণ বিতরণ বাদ দিয়ে প্রতিদিন সরকারের করোনা ব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলছে। অথচ তারা তৃণমূল পর্যায় পর্যন্ত ত্রাণ বিতরণে যাচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ করোনা মোকাবিলায় অনেকটা ভালো অবস্থানে পৌঁছেছে।’

করোনা মোকাবিলায় সবাইকে ঐক্যিবন্ধ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ কার্যক্রম পরিচালনা কমিটির হাতে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা সহায়তা তুলে দেন সাবেক যুবলীগ নেতা খলিলুল্লাহ আজাদ মিল্টন।

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলীয় নেতাকর্মীদের করোনাভাইরাস পরিস্থিতিতে দূর্গত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে করোনা প্রতিরোধ মোকাবিলায় দিনাজপুর জেলা আওয়ামী লীগের ‘দূর্গতদের সহায়তা ও ত্রাণ পরিচালনা কমিটি গঠন করেছে।

ইতোমধ্যে করোনা মোকাবিলায় ও অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে দিনাজপুর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের অনুদান দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত