কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে।
রবিবার কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর (পলিমার চেইন রি-অ্যাকশন) ল্যাবে ৭১ জনের স্যাম্পল টেস্টে ১ জনের করোনা পজিটিভ ধরা পড়ে।
এ নিয়ে কক্সবাজারে ১৫ জনের করোনা শনাক্ত হলো।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডা. মোহাম্মদ শাহজাহান।
২৫ দিনে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৮০৪ জনের স্যাম্পল পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ১৫ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়।
কক্সবাজার মেডিকেল কলেজে রোববার দ্বিতীয় ধাপে স্যাম্পল টেস্ট হতে পারে বলেও জানান ডা. মোহাম্মদ শাহজাহান।
কক্সবাজার জেলায় করোনা শক্ত হওয়া ১৫ জনের মধ্যে মহেশখালীতে আটজন, টেকনাফে চারজন, শহরের টেকপাড়ায় দুজন রয়েছেন।
আরেক জন চকরিয়ার খুটাখালীর। ওমরাহ ফেরত সত্তরোর্ধ এই নারী ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
তার করোনা পরীক্ষা করা হয়েছিল চট্টগ্রামে।
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবটি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) করোনাভাইরাস পরীক্ষার জন্য নির্ধারণ করেছে।
১ এপ্রিল এ ল্যাব চালু করা হয়। যেখানে দৈনিক ৯৬টি নমুনা পরীক্ষা করা সম্ভব। উপজেলা ফ্লু সেন্টার থেকে পাঠানো নমুনা পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন প্রকাশ করা হয়।
তবে এখানে স্বেচ্ছায় করোনা পরীক্ষার সুযোগ নাই।
