মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় একটি জুট মিলের পানির পাম্প চুরি করে পালানোর সময় দুই চোরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
রবিবার সকালে উপজেলার বেতকা এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- রাজিব ব্যাপারী (২৫) ও হাসান শেখ (২২)।
টঙ্গিবাড়ী থানার এসআই সামাদ মল্লিক জানান, ভোরের দিকে বেতকা এলাকার ব্রড ভারলক নামে একটি জুট মিলে পানির পাম্প চুরি হয়। চুরি করা পানির পাম্প নিয়ে পালানোর সময় এলাকাবাসী সন্দেহভাজন দুই যুবককে আটক করে।
তাদের কাছে ইন্ডাস্ট্রির বড় আকারের দুটি পানির পাম্প দেখতে পেয়ে তাদের গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে টঙ্গিবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
