সিদ্ধান্ত ছাড়া লিগ বন্ধ হওয়ায় ক্ষোভ নেদারল্যান্ডসে

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১২:৩৮ এএম

করোনাভাইরাস পরিস্থিতির কারণে চ্যাম্পিয়ন দল ঘোষণা না করেই মৌসুম বাতিল করা হয় ডাচ লিগে। এই মৌসুমে নেই রেলিগেশনও, ফলে আগামী মৌসুমে আসবে না দ্বিতীয় বিভাগ থেকে কোনো দলও। ইউরোপিয়ান প্রতিযোগিতাতে দল যাবে লিগ বন্ধ হওয়ার আগের অবস্থান অনুযায়ী। এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে দেশটির কিছু ফুটবল ক্লাব। সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রথম বিভাগের দল এসসি উটরেখট। ক্ষোভ প্রকাশ করেছে দ্বিতীয় বিভাগের বেশ কিছু দলও।

লিগ বাতিল হওয়ার আগ পর্যন্ত উটরেখট ৪১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে ছিল। পঞ্চম অবস্থানে থাকা দল টিলবুর্গ এক ম্যাচ বেশি খেলে ৪৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে। আর নিয়ম অনুযায়ী পঞ্চম স্থানে থাকা দল খেলতে পারে ইউরোপা কাপের বাছাইপর্বে। উটরেখটের ক্ষোভটা এখানেই। কেননা গোল ব্যবধানে অনেক এগিয়ে উটরেখট। সমান ম্যাচ খেলা হলে তারা থাকতে পারব পঞ্চম স্থানে। দলটির যে ওপরে ওঠার সম্ভাবনা নেই তাও নয়, কারণ তারা কেএনভিবি কাপ প্রতিযোগিতার ফাইনালে উঠেছিল। উটরেখটের মালিক ফ্রান্স ভ্যান সিউমেরেন স্থানীয় একটি টেলিভিশনে বলেন, আমরা যথাসম্ভব আইনি ব্যবস্থা নেব। উকিল নিয়োগ দেওয়া হবে।’ এ জেড আলকামারও কিছুটা হতাশ। কারণ গোল ব্যবধানে পিছিয়ে থেকে তারা ছিল দ্বিতীয় স্থানে। তাই চ্যাম্পিয়ন্স লিগে আয়াক্সের আগে থেকে বাছাইপর্ব খেলতে হবে তাদের। আয়াক্স বাছাই পর্বের শেষ দিকে ম্যাচ খেলবে।

দ্বিতীয় বিভাগের লিগে শীর্ষে ছিল এসসি কামবুর। ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষ ছিল দলটি। দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে ৪ পয়েন্ট বেশি তাদের। কিন্তু দ্বিতীয় বিভাগ থেকে উন্নতি না হওয়ার সিদ্ধান্তে হতাশ ক্লাবটি। ক্লাব ডিরেক্টর ডি গ্রাফ বলেন, আমি এই বিষয়টা বুঝে উঠতে পারছি না। এটি অন্যায় বলে মনে হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত