লোহাগড়ায় সরকারি চাল কালোবাজারে বিক্রির অভিযোগে ডিলার গ্রেপ্তার

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১০:১৬ এএম

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রির অভিযোগে নড়াইলের লোহাগড়ায় এক ডিলারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাত একটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আটক আশরাফ আলী শেখকে (৪৫)  উপজেলার জয়পুর ইউনিয়নের চাল ডিলার।

তিনি লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের হেমায়েত শেখের ছেলে।

লোহাগড়া থানার এসআই মিল্টন কুমার দেবদাস জানান, উপজেলার জয়পুর ইউনিয়নের চাল ডিলার আশরাফ আলীর বিরুদ্ধে অতিদরিদ্রদের জন্য দেওয়া ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রির ঘটনায় গত ১৬ এপ্রিল লোহাগড়া থানায় মামলা হয়েছে। মামলার পর তিনি পলাতক ছিলেন।

রবিবার রাতে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন এমন খবর শোনার পর তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত