মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স চালকের পর তার স্ত্রী ও ছেলে করোনায় আক্রান্ত হয়েছে। গতকাল সোমবার সকালে ওই অ্যাম্বুলেন্স চালকের স্ত্রী (৪০) ও ছেলের (২৩) করোনা শনাক্ত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় গত ২১ এপ্রিল সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালকের করোনা শনাক্ত হয়। ওইদিনই ৪৫ বছর বয়সী ওই অ্যাম্বুলেন্স চালকের ছেলে ও স্ত্রীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।
×
