করোনা প্রতিরোধে মদ পানে ইরানে সাত শতাধিক মৃত্যু

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ০৮:৫০ এএম

বিষাক্ত মিথানল পান করে এই পর্যন্ত সাত শতাধিক মানুষ মারা গেছে ইরানে। তাদের ধারণা ছিল, মদ পান করলে করোনা থেকে মুক্তি মিলবে।

দেশটির ন্যাশনাল করোনাস অথোরিটির বরাত দিয়ে এই খবর জানায় আল জাজিরা। সেখানে বলা হয়, ২০ ফেব্রুয়ারিত থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিষাক্ত মদ পান করে ৭২৮ জন ইরানি নাগরিক মারা গেছে। অন্যদিকে গত বছর দেশটিতে মদ পানে মৃত্যুর ঘটনা ছিল মাত্র ৬৬টি।

করোনা পরিস্থিতিতে এপ্রিলের শুরুতে এক সরকারি প্রতিবেদনে বলা হয়, গত বছর অ্যালকোহলজনিত বিষক্রিয়ার ঘটনা ১০ গুণ বেড়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মিথানল থেকে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ১১ জন। এর বিষক্রিয়ায় ৯০ জনের মতো তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন বা চোখের ক্ষতি হয়েছে।

তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা হোসাইন হাসানিয়ান বলেন, দৃষ্টি হারানোর লোকের সংখ্যা চূড়ান্তভাবে আরও বেশি হতে পারে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে করোনা মহামারীতে সবচেয়ে খারাপ অবস্থায় আছে ইরান। এখানে ৯১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে, মারা গেছে ৫ হাজার ৮০৬ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত