ইসলাম ধর্মকে বুঝতে রোজা রাখছেন ব্রিটিশ এমপি ব্রিস্টো

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১১:৪২ এএম

ব্রিটেনে রমজান মাস শুরু হয়েছে শুক্রবার। আর মুসলমানদের ধর্মীয় আচারকে আরও ভালোভাবে বুঝতে রোজা রাখছেন দেশটির অমুসলিম এমপি পল ব্রিস্টো।

ইংল্যান্ডের পিটারবারোরের কনজারভেটিভ পার্টির সাংসদ পল ব্রিস্টো। রোজার রাখার বিষয়টি জানিয়ে টুইটারে এক ভিডিও বার্তায় তিনি বলেন, রমজান হলো উপাসনার সময়। রমজানের প্রথম সপ্তাহে আমিও রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমি মুসলমান নই। তবে আমার শহর পিটারবারোতে বসবাসরত আনুমানিক ২০ হাজার মুসলমানের সঙ্গে এই অভিজ্ঞতা নিতে চাই। আমি ইসলাম সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে চাই।

এ দিকে করোনা মহামারীর কারণে যুক্তরাজ্যজুড়ে চলছে লকডাউন। এর মধ্যে রমজানে কীভাবে কী করতে হবে সেই বিষয়ে বিশেষ নির্দেশিকা প্রকাশ করেছে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি)। সেখানে সোশ্যাল ডিসটেন্সিংকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত