করোনা মোকাবিলায় দায়িত্বপালনকারী পুলিশ সদস্যদের জন্য ২ লাখ পিপিই ও ফেসমাস্ক দিয়েছে দেশের শীর্ষস্থানীয় সাতটি ব্যাংক।
এই সাত ব্যাংকের পক্ষ থেকে মঙ্গলবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের কাছে ১ লাখ পিপিই এবং ১ লাখ মাস্ক হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ার প্রথম দিন থেকেই জীবনের ঝুঁকি নিয়ে জনগণের পাশে রয়েছে পুলিশ সদস্যরা। এ পরিস্থিতিতে দায়িত্বপালনের সময় বেশ কিছু পুলিশ সদস্য করোনা সংক্রমণের শিকার হয়েছে।
আইজিপি ব্যাংকগুলোর এ মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরনের মানবিক কাজে বাংলাদেশ পুলিশের পাশে থাকায় তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ব্যাংকগুলোর হচ্ছে- আইএফআইসি ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
