মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় নতুন করে ৯ জনের করোনা শনাক্ত হওয়ায় পৃথক ৪ গ্রামের ১৩ বাড়ি লকডাউন করেছে প্রশাসন।
শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার ওই বাড়িগুলো লকডাউন করেন। শুক্রবার সকালে এ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ জন নার্সসহ ৯ জনের করোনা শনাক্ত হয়।
শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, করোনা আক্রান্ত ও স্বজনদের ১৩ টি বাড়ি লকডাউন করা হয়েছে। এর মধ্যে লতব্দী গ্রামের ৪ বাড়ি, ভাটিমভোগ গ্রামের ৫ টি বাড়ি, রশুনিয়া গ্রামে ১ বাড়ি ও ইছাপুরা গ্রামের ৩ বাড়ি লকডাউন করা হয়।
