করোনার মধ্যেও নাগরিকদের বের হওয়ার অনুরোধ কানাডার চিকিৎসকের

আপডেট : ০২ মে ২০২০, ১২:০৬ পিএম

পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় করোনাভাইরাস ‘কম ছড়ায়’, এমন দাবি করে সাধারণ মানুষকে বাইরে যাওয়ার আহ্বান জানিয়েছেন কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তা ডা. বনি হেনরি।

মহামারী শুরু হওয়ার পর থেকে প্রতিদিন ব্রিফিং করছেন বনি। সম্প্রতি এমনই একটি ব্রিফিংয়ে তিনি বলেন, ‘মানুষ এখনো বাইরে স্বাচ্ছন্দ্যবোধ করতে পারেন।’

এ কথা বলার পাশাপাশি দুই মিটার দূরত্ব বজায় রাখার ব্যাপারেও পরামর্শ দিয়েছেন তিনি।

‘অসুস্থ মানুষের পাশ দিয়ে দ্রুত হেঁটে গেলে কোনো সমস্যা নেই। একই সঙ্গে ২ মিটার দূরত্ব বজায় রাখলে ঝুঁকি থাকে না বললেই চলে।’

বনি এমন কথা বললেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বারবার ঘরে থাকতে বলা হচ্ছে। আর এ জন্য বিশ্বের অধিকাংশ দেশ লকডাউন জারি করেছে।

ব্রিটিশ কলম্বিয়ার এই নারী চিকিৎসকের বক্তব্য, ‘অসুস্থ ব্যক্তি ঘরে থাকুন। সব নির্দেশনা মেনে চলুন। অন্যরা দয়া করে বাইরে যান। নিশ্চিন্তে পরিবার নিয়ে যান, কিন্তু দূরে দূরে থাকুন। হাসুন, প্রতিবেশীদের সঙ্গে কথা বলুন।’

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় এখন পর্যন্ত ৫৫ হাজার ৬১ জন কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ হাজার ৩৯১ জন। সুস্থ হয়েছেন ২২ হাজার ৭৫১ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত