একে একে পরিবারের সবার প্রাণ নিয়ে নিল করোনা

আপডেট : ০২ মে ২০২০, ১২:১৪ পিএম

কয়েক সপ্তাহের মধ্যে পুরো পরিবারের সবাই মারা গেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। যুক্তরাষ্ট্রের মিয়ামির এক তরুণ করোনায় আক্রান্ত হন, এরপর তার বাবা মাও। একে একে সবাই মারা যান কভিড-১৯ রোগে। 

নিউইয়র্ক পোস্ট জানায়, মারিও মেয়রগা জুনিয়র মিয়ামির সিনাই সেবামূলক সংস্থায় কাজ করতেন, যারা হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নের দায়িত্বে ছিল। মার্চের মাঝামাঝি তিনি করোনায় আক্রান্ত হন। এক সপ্তাহের পর তার বাবা-মাও আক্রান্ত হলেন কভিড-১৯ রোগে। 

মারিও জুনিয়রের বাবা ৭২ বছর বয়সী মারিও মেয়রগা মারা যান ১০ এপ্রিল। আর এর নয়দিন পর মারা যায় ৭২ বছর বয়সী মা এসপেরাঞ্জা মেয়রগা। গত রবিবার মারা যান মারিও জুনিয়র নিজেই। 

সম্প্রতি বাবা-মায়ের ৫০ তম বিয়ে বার্ষিকীও পালন করেন মারিও জুনিয়র। তার ৪৫ বছর বয়সী বোনও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। 

৮০ এর দশকে নিকারাগুয়া থেকে পরিবারটি যুক্তরাষ্ট্রে। মারিও সিনিয়র একটি শেষকৃত্য সেবার সঙ্গে কাজ করেছিলেন দীর্ঘদিন। 

এদিকে করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃত্যুর সংখ্যা ৬৫ হাজার ছুঁই ছুঁই করছে। মিয়ামিতে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫৭০ জন মানুষ। এর মধ্যে মারা গেছেন ৩০২ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত