নীলফামারী কৃষি বিভাগের উপপরিচালক নিখিল চন্দ্র বিশ্বাসের মৃত্যু

আপডেট : ০২ মে ২০২০, ০৩:৪১ পিএম

নীলফামারী কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক নিখিল চন্দ্র বিশ্বাস (৫৮) মারা গেছেন।

শুক্রবার রাত দেড়টার দিকে নিজ কার্যালয়ের অতিথিশালায় রাত যাপনকালে হৃদরোগে আক্রান্ত হন। এ সময় তাকে নীলফামারী জেনারেল হাসপাতালের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাতেই সেখানে ছুটে যান জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী ও সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন। এরপর হাসপাতালের হিমঘরে তার লাশ রাখা হয়।

জানা গেছে, নিখিল চন্দ্র বিশ্বাস যশোর জেলার মনিরামপুর উপজেলার বিনোদ বিহারী বিশ্বাসের ছেলে। তিনি বিসিএস অষ্টম ব্যাচের ক্যাডার কর্মকর্তা। ২০১৯ সালের ১৭ নভেম্বর নীলফামারী কৃষি সম্প্রসারণ দপ্তরে উপ-পরিচালক হিসেবে যোগদান করেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

শনিবার দুপুর দেড়টার দিকে হাসপাতালের হিমঘর থেকে নিখিল চন্দ্র বিশ্বাসের মরদেহ গ্রহণ করেন তার স্ত্রী হালিদা বিশ্বাস। এরপর অ্যাম্বুলেন্সযোগে যশোরের মনিরামপুরের উদ্দেশ্যে রওনা হন।

নিখিল চন্দ্র বিশ্বাসের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নীলফামারী-২ (সদর) আসনের সাংসদ আসাদুজ্জামান নূর, জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, পৌরসভা মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবিব লেলিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত