নিজেকে প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম স্বামী দাবি যুবকের

আপডেট : ০২ মে ২০২০, ১০:১৫ পিএম

ব্র্যান্ডন সুসার নামে এক যুবক দাবি করেছেন বিলউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তার বিয়ে হয়েছিল। শুক্রবার এ ঘটনার পক্ষে প্রমাণ হিসেবে তিনি টুইটারে একটি ছবিও পোস্ট করেছেন। 

ব্র্যান্ডন নিজেকে একজন টিভি ও সিনেমাপ্রেমী হিসেবে উল্লেখ করেন। টুইটারে তিনি লেখেন, আমার সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে হয়েছিল ২০১৪ সালে। 

তিনি জানান, যুক্তরাষ্ট্রের থামপায় গ্রিন কারপেট নামে এক অনুষ্ঠানে তাদের দেখা হয়। সেখানে প্রিয়াঙ্কাকে তিনি ফুলের মালা পরিয়ে দেন। হিন্দু রীতিতে এভাবে বর কনেকে বরণ করে নেয়। কিছু ভারতীয় গণমাধ্যমে এ ঘটনাকে প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের খবর হিসেবে প্রচার করা হয়। ব্র্যান্ডন পরদিন ভারতীয় এক গণমাধ্যমে এ বিষয়ে সাক্ষাৎকারও দেন বলে জানান।  

এক মার্কিন টিভি ব্যক্তিত্বের টুইটারের জবাবে ব্র্যান্ডন সে দিনের ঘটনা ছবিসহ উল্লেখ করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত