সুস্থ হয়ে বাড়ি ফিরেছে চট্টগ্রামের চন্দনাইশের ১০ মাস বয়সী করোনা আক্রান্ত শিশু। শনিবার দুপুরে জেনারেল হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় তাকে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, ১০ মাস বয়সী চন্দনাইশের শিশুটির করোনাভাইরাস শনাক্ত হয় গত ২১ এপ্রিল রাতে। চিকিৎসাধীন অবস্থায় দুই দফা পরীক্ষা করে তার কোভিড-১৯ নেগেটিভ আসে। তাই শনিবার দুপুরে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শিশুটির মায়েরও নমুনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসে। শনিবার সকাল থেকে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসকগণ চেকআপ করেছে শিশু আবিরকে। আবির এখন পুরোপুরি সুস্থ রয়েছে।
বাড়িতে মাসহ শিশু আবিরকে আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে বলে নিশ্চিত করেছেন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীন হোসাইন চৌধুরী।
