উত্তরখানে রিজভী

কেরানীগঞ্জে মাস্ক তৈরি করে চীনের নাম দেওয়া হচ্ছে

আপডেট : ০৩ মে ২০২০, ০৫:৫৫ এএম

কেরানীগঞ্জে মাস্ক তৈরি করে চীনের নাম দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শনিবার সকালে ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে রাজধানীর উত্তরখান থানায় ত্রাণ বিতরণের সময় এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘বলা হচ্ছে মাস্ক বিদেশ থেকে আনা হচ্ছে, চীন থেকে আনা হচ্ছে। কিন্তু শোনা যাচ্ছে, এটি কেরানীগঞ্জে তৈরি করে চীনের নাম দেওয়া হচ্ছে। এই মাস্ক ত্রুটিযুক্ত। এসবের সঙ্গে সরকারের মন্ত্রীদের ছেলেরা, আত্মীয়স্বজনরা জড়িত। এটা অত্যন্ত দুঃখজনক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত