নিখোঁজ স্কুলছাত্রীর লাশ মিলল জঙ্গলে

আপডেট : ০৩ মে ২০২০, ০৬:৩৯ এএম

প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজের পরের দিন হাত, পা দড়ি ও মুখ ওড়না দিয়ে বাঁধা অবস্থায় স্কুলছাত্রীর মৃতদেহ পার্শ্ববর্তী গ্রামের জঙ্গলের একটি গর্ত থেকে উদ্ধার করা হয়েছে। নিহত স্কুলছাত্রী মনি আক্তার (১২) নেত্রকানার বারহাট্টা উপজলোর রায়পুর ইউনিয়নের লামাপাড়া গ্রামের আবদুল মান্নাফের মেয়ে । সে এলাকার পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

গত শুক্রবার দুপুর ১২টার দিকে নিহতের বাড়ির পার্শ্ববর্তীমান্দারতলা গ্রামের রাস্তার পাশে আবদুল রাজ্জাকের বাড়ির পেছনে জঙ্গলের ভেতরে একটি গর্ত থেকে মেয়েটির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। মৃতদেহে আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছেন বারহাট্টা থানার ওসি মো. মিজানুর রহমান।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে ওই ছাত্রী প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। পরে সে আর ফিরে আসেনি। তবে  থানায় এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে জিডিও করা হয়নি। শুক্রবার সকালে গর্তে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ সুপার বলেন, সুরতহাল দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক পুলিশ তাদের দ্রুত ধরে আইনের আওতায় আনার জন্য কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত